রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর জেলা হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৫ আগষ্ট সোমবার শেরপুরে জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট সোমবার জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

 

 

সিভিল সার্জন ডা: মুহাম্মদ শাহীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

সভায় স্বাস্থ্যসেবার বিদ্যমান চ্যালেঞ্জ, রোগীদের ভোগান্তি হ্রাস এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সদর হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ