বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

দেওয়ানগঞ্জে শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও অটোরিকশা বিতরন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৮ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলার ২৪শের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারদের মাঝে আর্থিক সহায়তা এবং অটোরিশা বিতরণ করা হয়েছে।

 

২৭ আগস্ট বিকালে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠানের আয়োজন করেন। সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী।

 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আইনজীবী রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা আবার দুর্বৃত্তের শাসন ফিরে পেতে চান৷ তিনি এখন ক্ষমতা ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছেন। ভারতে যারা বাংলদেশী মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা জামাই আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন।

 

আগস্টে একটা ভয়ংকর দানবের পরাজয় ও রক্তঝরা আন্দোলনের পরেও জাতীয় রাজনীতি এখনও স্থির হয় নাই। কিছু রাজনৈতিক দল মনে করেন, তারাই আন্দোলন করেছে। আর কেউ কিছু করেনি। অথচ আমাদের শত শত নেতা-কর্মী খুন, গুমসহ নানা নির্যাতনের শিকার হয়েছেন।

 

 

তিনি আরও বলেন, এই ভয়ংকর ফ্যাসিবাদী শাসন মোকাবেলা করেই জুলাই আন্দোলনের মাঠ তৈরি করল বিএনপি। এগুলো কি সব মিথ্যা ও বৃথা হয়ে গেছে? জুলাই আন্দোলনে যারা মারা গেছেন অধিকাংশই তো বিএনপি পরিবারের। তাদেরও কি সব বৃথা। আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখনোই চাঁদাবাজ, দখলবাজ হবে না।

 

ঐ বসন্তের কোকিলেরাও নাম ভাঙ্গিয়ে এসব করছে। আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বসন্তের কোকিলেরা বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করবে। তারা যেন তা না করতে পারে খেয়াল রাখবেন।

 

 

এতে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

 

 

পরে বিকালে একই মঞ্চে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির র্কমী সমাবেশে প্রধান অতথিরি বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচবি আইনজীবী রুহুল কবির রিজভী। কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আমরা বিএনপি পরিবার এবং জামালপুর জেলা বিএনপি, দেওয়নাগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ