রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ইসলাম ধর্মমতে বিয়েতে উকিল বাপ সম্পর্কে যা বলা হয়েছে!

অনলাইন ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

শরিয়তের দৃষ্টিতে উকিল বাপ বলে কিছু নেই। মেয়ের বাবা যতদিন জীবিত আছেন ততদিন তিনিই অভিভাবক। তিনি না থাকলে আত্মীয়দের মধ্যে কে কীভাবে অভিভাবক হবেন তাও শরিয়তে বলা আছে।

 

তবে মেয়ের অভিভাবকের নির্দেশে তার অনুপস্থিতিতে তার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব কবুলের জন্য কাউকে প্রতিনিধি নির্ধারণ করলে তাকে শরিয়তের দৃষ্টিতে উকিল বলা হয়।

 

উকিল অর্থ প্রতিনিধি, মুখপাত্র। এই উকিল কখনোই বাবা হতে পারেন না। অনাত্মীয় কেউ উকিল হওয়ার দ্বারা তার সঙ্গে কোনো ধরনের আত্মীয়তাও তৈরি হয় না।
 
যদি মেয়ের গায়রে মাহরামদের কাউকে উকিল বানানো হয়; তাহলে সে আজীবন গায়রে মাহরামই থাকবে। উকিল হওয়ার দ্বারা বিধান পরিবর্তিত হবে না। বিয়ে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রতিনিধিত্বের মেয়াদও শেষ হয়ে যায়।
 
তাই মুসলিম নারীদের জন্য তথাকথিত সামাজিকতার দোহাই দিয়ে আজীবন উকিলের সঙ্গে দেখা দেয়া অকাট্যভাবে হারাম। প্রয়োজন ছাড়া উকিল নির্ধারণের যে রেওয়াজ আছে তাও পরিত্যাগ করা উচিত।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ