বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও রাসেলের ছবি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

রংপুরের মিঠাপুকুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় শিক্ষার্থীদের পরিচয়পত্রে শেখ মুজিব ও শেখ রাসেলের ছবি রাখা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এ নিয়ে সবাই ক্ষোভ প্রকাশ করেন।

 

সোমবার (১৩ জানুয়ারি) মিঠাপুকুর উপজেলা চত্বর মাঠে দুপুর ১২টায় মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন ফিতা কেটে বিজ্ঞানমেলার উদ্বোধন করেন।


এর আগে মিঠাপুকুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে একটি রেলি মিঠাপুকুর উপজেলা চত্বর পদার্পণ করে এবং পরে মিঠাপুকুর উপজেলা হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।


উদ্বোধন শেষে সবাইকে সঙ্গে নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলায় আগত খুদে শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এরপর দেখা যায়, মিঠাপুকুরের পাইকান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গলায় পরিচয়পত্রে শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের ছবি।

জানা যায়, পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা ছিলেন। যার ফলে এখনও বদিউজ্জামান মুজিব পরিবারের অস্তিত্ব বজায় রাখতে এমন কর্মকাণ্ড করেন বলে জানান স্থানীয়রা।

মিঠাপুকুরের এক ছাত্র প্রতিনিধি বলেন, আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করলেও তার দোসরদের এখনও বিদায় করতে পারিনি। আজকের এই ঘটনা অবশ্যই পরিকল্পিত। আমরা মিঠাপুকুরের ছাত্রসমাজ অতিসত্বর এই আওয়ামী লীগের দোসর প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান মোবাইলে  বলেন, আজ এটা ভুলক্রমে হয়েছে। পরবর্তী সময় আর হবে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন মোবাইলে  বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত ছিলাম না। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ