বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুর সদর থানা পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৬ সেপ্টেম্বর শনিবার শেরপুর সদর থানা পুলিশের সার্বিক কার্যক্রম বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় থানা পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

ওই সময় সদর থানা পুলিশ পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম। পরে অতিরিক্ত পুলিশ সুপার ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সেরেস্তা, সরকারি অস্ত্রগুলি, থানা পুলিশের বিভিন্ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন ও থানায় কর্মরত অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

 

 

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা-সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান।এ সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলমসহ শেরপুর সদর থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ