রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ঢাকা রেঞ্জ ডিআইজি টাঙ্গাইল জেলা পুলিশ এর বিশেষ অপরাধ সভা ও কল্যাণ সভা অনুষ্ঠিত

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষে বিশেষ অপরাধ সভা ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপারের কার্যালয়, টাঙ্গাইল এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাউল করিম মল্লিক ডিআইজি ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয়। তিনি উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানসহ জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।

পরবর্তীতে জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মাল্টিপারপাস শেড প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন জনাব রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ঢাকা মহোদয় এবং পুলিশ সুপার, টাঙ্গাইল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় এবং সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও ফোর্স সদস্যবৃন্দ বিভিন্ন প্রস্তাব দেন।

 

রেঞ্জ ডিআইজি মহোদয় সেসব সমস্যাসমূহ মনোযোগ সহকারে শ্রবণ করেন। যথাযথ সমাধানের জন্য সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ