শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” উদ্বোধন

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ রবিবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল” এবং “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ‘সাপোর্ট সেল’ এবং ‘সাপোর্ট পোর্টাল’ এর উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, বিমান সচিব শাখা বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের অবসর পরবর্তী সকল কার্যক্রম সম্পন্ন করে থাকে। “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট সেল’’ অবসরোত্তর কর্মকর্তাদের সেবাসমূহ নিবিড়ভাবে ও সহজতর উপায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে যা অবসর পরবর্তী বিভিন্ন সেবা অধিকতর সহজ এবং দ্রুততর সময়ের মধ্যেই প্রদান করবে।

 

 

পাশাপাশি, বিমান বাহিনীর সদর দপ্তর সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পেনশন পরবর্তী সেবাসমূহ তাদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার লক্ষ্যে “রিটায়ার্ড অফিসার্স সাপোর্ট পোর্টাল” নামে একটি ওয়েব পোর্টাল প্রবর্তন করেছে।

 

 

অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদত্ত সেবাসমূহ আরও সহজ এবং দ্রুত সম্পাদন করাই এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য। এই ওয়েব পোর্টালটিতে রেজিস্ট্রেশনের মাধ্যমে লগইন করতঃ অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশে অথবা বিদেশে যে কোন স্থান হতে সশরীরে উপস্থিত না হয়েও অবসর পরবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ওয়েব পোর্টালটির যথাযথ ব্যবহার শ্রম ও সময় বাঁচানোর পাশাপাশি বিমান বাহিনীর সকল কর্মকর্তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ