বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফরিদপুরে পুনাকের মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

ফরিদপুর জেলা প্রতিনিধি

মোঃ আশিকুজ্জামান

ফরিদপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।

 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।


পুনাকের সহ-সভানেত্রী এনি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম, বিসিকের সহকারী জেনারেল ম্যানেজার মো. আহসান কবির, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। ফরিদপুর যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশ উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।

বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন, পুনাক একটি নারীবান্ধব সংগঠন। যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুলিশ সুপার সহ অতিথিরা। মাসব্যাপী মেলায় দেশীয় পণ্যে চারু, কারু, পোশাক ও খাদ্য সামগ্রীর ৫২ টি স্টল রয়েছে। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ