বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

অদ্য ১৩ মার্চ বৃহস্পতিবার জামালপুর জেলার খাদ্যবান্ধব কর্মসূচির প্রথম প্রান্তিকের চাল বিতরণ শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। ১৩ মার্চ বৃহস্পতিবার সকালে জামালপুর সদর উপজেলার বিনন্দের পাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস।

 

 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহীদ পিংকি ও উপজেলা খাদ্য কর্মকর্তা আইমান বিনতে ফেরদৌস।

 

 

জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষকে খাদ্য সহায়তার আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হলো।

 

 

একজন ব্যক্তি প্রতিমাসে মাসে ৩০ কেজি চাল পাবে এই কর্মসূচির আওতায়। সদর উপজেলার ৬৩ টি পয়েন্টেসহ জেলার সাতটি উপজেলার ২৮৬ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ৪৮ হাজার ৪০৯ জন ব্যক্তি ১৫ টাকা কেজি ধরে চাল কিনতে পারবেন।

 

 

প্রথম প্রান্তিকে মার্চ-এপ্রিল এবং দ্বিতীয় প্রান্তিকে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই কর্মসূচি চলমান থাকবে।

 

 

এছাড়াও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় জেলার সাতটি উপজেলায় ৩ লাখ ৮১ হাজার ৪৪ টি পরিবার বিনামূল্য ১০ কেজি করে চাল সহায়তা পাবেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ