শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ আগষ্ট বুধবার শেরপুর জেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয় সম্মুখ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষপ্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা।

 

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সানিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ বিএনপি অফিস কার্যালয়ে পাশে ও জেলা শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ