শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বগুড়া জেলার সোনাতলায় পুলিশের গাড়ি ব্যবহার করে চাঁদাবাজি করার সময় গ্রেপ্তার -৭জন।

অনামিকা সুলতানা, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বগুড়া জেলায় ভয়ংকর কর্মকাণ্ড

বগুড়ায় পুলিশের পরিচয়ে জুয়া খেলার অভিযোগ তুলে ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগে এপিবিএন সদস্যসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের ব্যবহৃত পুলিশের পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে।

বুধবার (২ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরতলির সাবগ্রাম দ্বিতীয় বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

 

আটককৃতরা হলেন বগুড়া ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কনস্টেবল ও গাড়িচালক আল হাদী (২৭), এবং তার সহযোগী কলেজ শিক্ষার্থী তারেক রহমান (২৫), শাহরিয়ার রহমান (২৬), আবিদ হাসান (২৬), সাদিক আকবর (২৬), আব্দুল্লাহ (১৮) ও সাকিল মিয়া(২৬)। এদের মধ্যে কয়েকজন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও সোনাতলার সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে বগুড়ার সোনাতলা থানায় মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কনস্টেবল আল হাদীর গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার চারালকান্দি গ্রামে। তার পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী কাতলাহার গ্রামের শফিকুর রহমান টুরের পারিবারিক বিরোধ ছিল।

ওই বিরোধের জের ধরে বুধবার রাত সাড়ে ১১টার দিকে আল হাদী ও তার সহযোগীরা সরকারি পিকআপ ভ্যান নিয়ে কাতলাহারে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেন। এরপর স্থানীয় যুবক ওয়ালিদকে অনলাইন জুয়ার অভিযোগে আটক করার ভয় দেখিয়ে তার বাবার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করেন।

 

বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী শফিকুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে গাবতলী ও সদর থানা পুলিশ অভিযান চালিয়ে রাত দেড়টার দিকে সাবগ্রামে অভিযুক্তদের আটক করে।

আটককৃত এপিবিএন সদস্য আল হাদী পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে বলেন, ‘ওয়ালিদ অনলাইন জুয়ায় টাকা লাগায়। তাকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে গিয়েছিলাম। শফিকুর রহমান স্বেচ্ছায় আমাদের টাকা দেন’।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সরকারি গাড়ি ব্যবহার করে কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে আইন হাতে তুলে নিতে পারে না। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া ৪র্থ এপিবিএন-এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) শহীদ আবু সরোয়ার বলেন, আল হাদী কর্তৃপক্ষকে না জানিয়ে সরকারি গাড়ি বাইরে নিয়ে যান। বিষয়টি শৃঙ্খলা ভঙ্গের শামিল। তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর সরকারি পিকআপটি জেলা পুলিশের হেফাজত থেকে পুনরায় এপিবিএনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনামিকা সুলতানা স্টাফ রিপোর্টার


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ