বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য ২৫০ পিচ মশারী বিতরন

ফারজানা আক্তার , স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনা সদর হাসপাতালে সকল ডেঙ্গু আক্রান্ত রোগিদের জন্য ২৫০ পিচ মাশারী বিতরন করেছে  Start Fund Bangladesh এর সহোযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা  জাগোনারী ও এনএসএস।

এছাড়াও ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় বরগুনা জেনারেল হাসপাতালে শুরু হয়েছে হেল্প ডেস্ক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় ২০ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করছে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।

বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে ১০ জন স্বেচ্ছাসেবক হেল্প ডেস্কে দায়িত্ব পালন করবেন। তারা হাসপাতালের নিচতলায় স্থাপিত হেল্প ডেস্কে দুজন স্বেচ্ছাসেবক রোগী ও তাদের স্বজনদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন। ডেঙ্গু ওয়ার্ডে ৩ জন স্বেচ্ছাসেবক থাকবেন, যারা রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবেন, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সহায়তা করবেন, অযথা ভিড় নিয়ন্ত্রণে রাখবেন এবং মশারীর ব্যবহার নিশ্চিত করবেন।

স্বাস্থ্য অধিকার ফোরামের পক্ষ থেকে হাসপাতালে কালার কোড যুক্ত ঝুড়ি সরবরাহ করা হয়েছে। যাতে বর্জ্য সঠিকভাবে ফেলা যায়। পাশাপাশি লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক পথসভা আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পদক্ষেপও নেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ