বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাজিবপুরে আহলে হাদীসের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি

মোঃ আমজাদ হোসেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

করাচি পাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে
এপ্রিল ১২, ২০২৫

পবিত্র ভূমি ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের মতো কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা রাজিবপুরেও গর্জে উঠেছে প্রতিবাদের ধ্বনি।

 

মানবতার বিরুদ্ধে সংঘটিত এ নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছে রাজিবপুরের বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজিবপুর উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদীস তা’লীমী বোর্ড-এর উদ্যোগে এই শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে রাজিবপুরের বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে একাত্মতা প্রকাশ করেন ফিলিস্তিনবাসীর সঙ্গে।

 

“গাজা এখন লাশের শহর”, “ফিলিস্তিনের শিশুদের বাঁচতে দাও”, “ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র”, “ফিলিস্তিনের রক্তে রঞ্জিত মানবতা-আমরা চুপ থাকব না” এমন হৃদয়বিদারক ও প্রতিবাদী স্লোগানে মুখরিত হয় রাজিবপুরের প্রধান প্রধান সড়ক দর্শন করে থানা মোড়ে উপস্থিত হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ