বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনার পায়রা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে

শান্তা হক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনা জেলার  তালতলী উপজেলার পায়রা নদীতে ভাসমান অবস্থায় ৩ ফুট দৈর্ঘ্যের একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। ডলফিনটির পুরো শরীরের চামড়া উঠে গেছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে।

২ এপ্রিল  ২০২৫ খ্রিঃ  বেলা ১টার দিকে তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন পায়রা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান‌।

(ধরা)’র সমন্বয়ক আরিফুর রহমান বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত থেকে পর্যটক নিয়ে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনায় নৌকায় ভ্রমণ করতে ছিলাম। এসময় নদীতে ভাসমান অবস্থায় একটি ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দেখতে পাই। পরে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

নলবুনিয়া বিট কর্মকর্তা মো. শাওন বলেন, পরিবেশকর্মী আরিফুর রহমানের মাধ্যমে মৃত ডলফিন ভেসে আসার খবর পেয়েছি। যাতে দুর্গন্ধ না ছড়ায়, সে জন্য দ্রুত ডলফিনটি মাটি চাপা দেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ