বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকশীগঞ্জে পাটক্ষেতে পোড়া মরদেহ উদ্ধার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামে একটি পাটক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে। পচন ধরায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহতের বয়স আনুমানিক ২৭–২৮ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিক ভাবে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনা স্থলে উপস্থিত থেকে তথ্য সংগ্রহ করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ