২২ মে বৃহস্পতিবার দিনব্যাপী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মডেল মসজিদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধনী) প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করেন উপজেলা পাট অধিদপ্তর।
প্রশিক্ষণের উদ্বোধন করেন বকসিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। এছাড়াও জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচাল জাকিয়া সুলতানা, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার,
বকসিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা মুখ্য পরিদর্শক নূর আলম, সহকারী পাট কর্মকর্তা আব্দুল জলিল, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষী অংশ নে। পাট চাষের সোনালী দিন ফিরিয়ে আনতে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষীদের এই প্রশিক্ষণ দেওয়া হয়।