৩১ জুলাই ২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার
“সবুজে সাজাই বাংলাদেশ”
এবারের ২০২৫ স্লোগানকে সামনে রেখে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলছে। আগামী আগস্ট মাস পর্যন্ত রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
এর অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের আহ্বায়ক আলহাজ্ব মো: সেকেন্দার আলী, সদস্য সচিব লেখক, গবেষক ও সাংবাদিক আবু সালেহ মো. ফাত্তাহ, যুগ্ম সম্পাদক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, যুগ্ম সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আব্দুল মালেক, ক্লাবের উপদেষ্টা ও গ্রীন বাংলাদেশের চেয়ারম্যান শওকত আকবর, উপদেষ্টা লেখক, প্রকাশক ও শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শেখ সাইদুর রহমান সাঈদ, সমাজসেবক আমিনুল ইসলাম এবং উন্নয়ন কর্মী মোঃ ইমদাদুল হক।
অনুষ্ঠানে ৪ শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক–কর্মচারীর মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।