বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর সরিষাবাড়িতে ৩ দিনব্যাপী কৃষিমেলা শুরু

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৮ জুলাই মঙ্গলবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি বিষয়ে সচেতনতা তৈরি করতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে। সরিষাবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

৮ জুলাই দুপুরে কৃষিমেলার উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও কৃষকৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা বলেন, মেলায় কৃষি আধুনিকতার মডেল গ্রাম, আইপিএম কর্ণার, জৈব কৃষি কর্ণার, প্ল্যান্ট ডক্টর’স ক্লিনিক, পলিনেট নার্সারি, খামার যান্ত্রিকরণ, ই-কৃষি কর্ণারসহ ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী এবং বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

কৃষিমেলার মাধ্যমে কৃষক, কৃষি উদ্যোক্তা ও সাধারণ জনগণের মধ্যে কৃষি বিষয়ক আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত এবং টেকসই ও সাশ্রয়ী কৃষি চাষাবাদের বিভিন্ন উপায় সম্পর্কে জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।

এ মেলা থেকে কৃষকেরা নতুন প্রযুক্তি, উন্নত জাত ও সাশ্রয়ী চাষাবাদের পদ্ধতি শিখে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করে তাদের উৎপাদন ও আয় বৃদ্ধি করতে পারবেন। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক জাকিয়া সুলতানা অন্যান্য অতিথিদের সাথে নিয়ে কৃষিমেলার বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ