সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরের সরিষাবাড়ীতে ৫০০টি তালগাছের চারা রোপণ

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ আগষ্ট মঙ্গলবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও বজ্রপাত প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তালগাছের চারা রোপণ কর্মসূচি গ্রহণ করেছে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন। ২৫ আগস্ট, সোমবার দিগপাইত-তারাকান্দি নতুন মহাসড়কের সাতপোয়া-মাইজবাড়ী এলাকায় সড়কের দুই পাশে ৫০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

 

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বলা হয়, ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। বিশেষজ্ঞদের তথ্যমতে, গত চার দশকে দেশে বজ্রপাতের হার প্রায় ১৫ শতাংশ বেড়েছে। প্রাণহানির বড় অংশই ঘটে খোলা মাঠে কৃষিকাজের সময়। এ বাস্তবতা মাথায় রেখে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণহানি কমাতে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন সারাদেশে তালগাছ রোপণ কর্মসূচি চালাচ্ছে। এর আগে পাবনার চাটমোহরেও ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়। বজ্রপাতপ্রবণ এলাকায় এ ধরনের কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।

 

 

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা, অতিরিক্ত পরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াসমিন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ কুমার সিং, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ