বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় পরিবেশ দিবসে আর্দশ পরিবেশ বিষয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটায় আদর্শ পরিবেশ শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণীর আয়োজন করে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় পাথরঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে সংগঠনটির সদস্যরা৷

 

প্রতিযোগিতার বিচারকার্য ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। সংগঠনের সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী এরফান সোয়েন। এছাড়াও আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি মনোজ কুমার, প্রাজক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আ: কাইম খান সোহাগ, প্রবীণ সমাজকর্মী মেহেদী সিকদার। এছাড়া আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী, সাংবাদিক কলামিস্ট শফিকুল ইসলাম খোকন। পুরষ্কার বিতরণীর আলোচনায় বক্তারা পরিবেশ দিবসের গুরুত্ব নিয়ে কথা বলেন৷

 

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অধিকার করে জান্নাতি জুঁই, ২য় স্থান অধিকার করে মেহেজাবীন নিধি এবং ৩য় স্থান অধিকার করে নুসরাত জাহান নিসা৷ এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশেষ স্থান অর্জন করে মাহমুদা জুথি৷ পুরষ্কার বিতরণীতে অতিথিরা বিজয়ীদের সনদ এবং পরিবেশ বন্ধু গাছ তুলে দেন। পরিশেষে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার পক্ষ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আম বৃক্ষ রোপণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ