শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পরিত্যক্ত অবস্থায় দুটি শটগান একটি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

পরিত্যক্ত অবস্থায় দুইটি শটগান,একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন,৫০ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে ডিবি
রাজধানীর পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ডিবি ওয়ারী বিভাগ।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশী কালো রংয়ের শটগান , একটি সিলভার রংয়ের বিদেশী পিস্তল , দুটি সিলভার রংয়ের ম্যাগাজিন , ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও ৩১০ টি শটগানের সীসা গুলি ।
১৮ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ বুধবার পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পল্লবী থানাধীন ১৪ তলা বস্তির পিছনে কালশী স্টীল ব্রীজের নীচে ময়লার স্তুপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে।
এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:৪৫ ঘটিকায় সেখান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় ।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ