বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৫ জুন বুধবার প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’-এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৫ জুন বুধবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে I’ve আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক,

 

প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

 

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানমালা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে অতিথিরা পুরষ্কার হিসেবে ক্রেস্ট, গাছের চারা প্রদান ও সনদপত্র বিতরণ করেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ