শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

যমুনা ফিউচার পার্কে ক্রিসমাস ফেয়ার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

বড়দিন উপলক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে সপ্তাহব্যাপী ক্রিসমাস ফেয়ার অ্যান্ড সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে।

যমুনা ফিউচার পার্ক ও ইউনাইটেড খ্রিষ্টান সোসাইটি অব বাংলাদেশের (ইউসিএসবি) যৌথ উদ্যোগে ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মেলা (ক্রিসমাস ফেয়ার) চলবে। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে আছে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর।

মেলায় নাচ, গান ও  পিঠা উৎসব ছাড়াও বেশ কিছু স্টল রয়েছে। অনুষ্ঠান বাস্তবায়নে খ্রিস্টান সোসাইটি বাংলাদেশের সভাপতি রকি ডি মনটি, উপদেষ্টা ডিউক পল রোজারিও, জেকসন গোমেজ, দপ্তর সম্পাদক অ্যালেক্স বাড়ইসহ অন্য সদস্যরা সহযোগিতা করেছেন। যমুনা ফিউচার পার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিস্টিয়ান সোসাইটির নেতারা।

সংগঠনের সভাপতি রকি ডি মন্টি বলেন, বাংলাদেশে এই প্রথম বড় কোনো মার্কেট প্লেসে এমন একটা মেলার আয়োজন করা হয়েছে। আমরা চাই প্রতিবছর এরকম অনুষ্ঠানের আয়োজন করা হোক। যেন খ্রিস্টানদের বড়দিনের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পারি।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, দেশ সবার। সাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে ভালোবাসি।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ