বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার
বিসিএস ক্যাডার কর্মকর্তাগণের ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার মহোদয়।
অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ সোমবার ৭৭ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে জেলা সংযুক্তি কার্যক্রমে অংশগ্রহণকারী বাংলাদেশ সিভিল সার্ভিস এঁর নবীন প্রশিক্ষনার্থী কর্মকর্তাগণের সঙ্গে পরিচিতি ও অবহিতকরণ সভা পুলিশ সুপারের কার্যালয়, মাদারীপুর কনফারেন্স রুমে সকাল ১১.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের জেলা সংযুক্তি সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ সাইফুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার মাদারীপুর মহোদয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় উপস্থিত প্রশিক্ষণার্থী নবীন কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণকালীন কর্মসূচির বিষয়ে মূল্যবান দিক-নির্দেশনা প্রদান করেন এবং মাদারীপুর জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে তাঁদের বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী ধারণা দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সঞ্চালনা করেন জনাব ভাস্কর সাহা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন),মাদারীপুর।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ