সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেন। আর ২২৩টি পেলেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। জেতার জন্য প্রয়োজন ছিল ২৭০টি।

প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার আগেই ট্রাম্প অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে জয়ী ঘোষণা করে বিজয়ী ভাষণ দেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশস্থলে ভাষণ দেননি কমলা। সেখানে সমর্থকদের ভিড়ও ছিল না।

ইতোমধ্যে বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানায়, সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়।

এর মাধ্যমে ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন। গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ।

এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

 

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ