রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোর মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করলেন কৃষকরা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নাটোর প্রতিনিধি
ফরহাদুজ্জামান
বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যাহারের দাবী জানিয়ে নাটোর-রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে সড়ক অবরোধ করেছে কৃষকরা। এসময় মহাসড়কের দু-পাশে যান চলাচলা বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়ে ঢাকা ও রাজশাহীগামীর শত শত যাত্রীরা। 

বুধবার(২৯ জানুয়ারি) দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের বেলঘড়িয়া বাইপাস এলাকায় প্রায় আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন কৃষকরা।

 

এর আগে, ‘বর্ধিত ভ্যাট-শুল্ক প্রত্যহার কর, কৃষকের জীবন বাঁচাও’ এ স্লোগান নিয়ে কৃষকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এসময় কৃষিবিরোধী এনবিআর’র চেয়ারম্যানের পদত্যাগের দাবী জানিয়ে নানা স্লোগান দেয় কৃষকরা।

 

কৃষক রফিকুল ইসলাম বলেন, কৃষকের ওপর ৫% থেকে বাড়িয়ে ১০% ভ্যাট বাড়ানো হয়েছে। ফলে বেশি দামে ফসল উৎপাদন করে কম দামে বিক্রি করতে হচ্ছে। এক বিঘা জমিতে ৫০ হাজার টাকায় টমেটো চাষ করে তা ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে না। ফলে আমরা চাষিরা লোকসানে পড়ছি। অবিলম্বে এ ভ্যাট প্রত্যাহার করতে হবে।

 

এসময় কর্মসূচীতে বক্তব্য রাখেন- কৃষক সৈয়দ আলী, নাজির উদ্দিন বাবু,
আমানউল্লাহ, হাফিজুর রহমান,মইনুল ইসলামসহ কৃষকরা এ কর্মসূচীতে বক্তব্যে দেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ