মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরকারি মেডিকেলে ভর্তির সময়সীমা বাড়লো

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার

সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন যে কোনো সময় এমবিবিএসে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

 

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘গত ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এমবিবিএস ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তির সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত বর্ধিত করা হলো।’

এর আগে গত ১৯ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

 

প্রকাশিত ফল অনুযায়ী, দেশের সরকারি ৩৭ মেডিকেল কলেজের জন্য মোট ৫ হাজার ৩৭২ পরীক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিল ৮ ফেব্রুয়ারি অফিস চলাকালীন পর্যন্ত।

 

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জনের আবেদন জমা পড়ে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষায় অংশ নেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ