শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নারী পুলিশ সদস্যদের “মানসিক স্বাস্থ্য” বিষয়ক আলোচনা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

মোঃ আজমল হুদা মিঠু,  স্টাফ রিপোর্টার

নারীদের মানসিক স্বাস্থ্য

ঝালকাঠি পুনাক সভানেত্রী টুম্পা সরকার কর্তৃক আয়োজিত নারী পুলিশ সদস্যদের “মানসিক স্বাস্থ্য” বিষয়ক আলোচনা।
ঝালকাঠি জেলার পুনাক এর সভানেত্রী টুম্পা সরকার বলেন,
জীবনে আমরা সকলেই সুখী হতে চাই। জ্ঞানী ব্যক্তিরা বলে স্বাস্থ্যই সুখের মূল।
স্বাস্থ্য বলতে শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যকেও বুঝায়। বাস্তবে দেখতে গেলে আমাদের প্রায় সকলের মানসিক স্বাস্থ্য ভাল নেই। মানসিক স্বাস্থ্য ভাল রাখতে ওষুধ নয়, সচেনতার প্রয়োজন।
অন্যের দেখে আমাদের যা নেই তা নিয়ে প্রায় আমরা হা হুতাস করি, অথচ আমাদের যা আছে তাও কিন্তু অনেকের নেই। আমাদের যা আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কতবার কৃতজ্ঞতা স্বীকার করেছি একবার ভেবে দেখেন তো!
অথচ যা এখনও পাইনি তার জন্য সৃষ্টিকর্তার কাছে অভিযোগের শেষ নেই। আমাদের যা আছে তা পাওয়ার জন্য লাখো মানুষ স্বপ্ন দেখছে। সুতরাং আমাদের এই বর্তমান অবস্থার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
পুনাক সভানেত্রী বলেন, বর্তমান অবস্থায় আত্মহত্যা ও ডিভোর্সের হার অনেক বেশি। তাই নারী পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের নিয়ে প্রতি মাসেই আমরা এরকম সেশনের আয়েজন করবো।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ