বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজে পিঠা উৎসব

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন,  জামালপুর জেলা প্রতিনিধি

 

২০ ফেব্রয়ারী বৃহস্পতিবার জামালপুর জেলা সরকারী আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সারাদিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়।

বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা-পুলি। যখনই শীত আসে তখনি পিঠা-পুলি, পায়েস কিংবা নাড়ুর কথা আমাদের মনে ভেসে ওঠে। আধুনিকতার ছোঁয়ায় ও নগরায়নের ফলে এই পিঠা উৎসব বিলুপ্তির পথে। বাঙালির এই পিঠা উৎসবের সংস্কৃতিকে ধরে রাখতে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

 

পিঠা উৎসব  উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম ও পিঠা উৎসব কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাকিলা শিরিন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শফিকুল ইসলাম আকন্দ, শিক্ষক সাংসদের সাবেক সম্পাদক ও  সহযোগি অধ্যাপক শাকের আহমেদ  চৌধুরী ,অধ্যাপক আব্দুল হাই আল হাদীসহ অন্যন্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।

 

উদ্বোধনের পরে প্রতিটি পিঠা স্টল পরিদর্শন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।

 

পিঠা উৎসব আয়োজক কমিটি জানায় মোট ২০ টি স্টল এবারের পিঠা উৎসব অংশ নিয়েছে। আয়োজক কমিটির আহবায়ক বলেন, “যদিও আমরা শীতের শেষের দিকে আয়োজন করেছি তবুও আমরা কলেজ কর্তৃপক্ষ ও কলেজের শিক্ষার্থীদের থেকে অনেক উৎসাহ নিয়ে এই আয়োজন করতে সক্ষম হয়েছি।”

 

 

পরে পিঠা উৎসবের উদ্ধোদন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ডিপার্টমেন্টের অংশগ্রহণে দেওয়ালিকা উন্মোচনও করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ