মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

শাহনাজ বেগম ( মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি )

 

মুন্সীগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল সর্বস্তরের জনগণ।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়ান্নর ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তর সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের জনগণ।

 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানের সুরে তাল মিলিয়ে মুন্সিগঞ্জ শহরের কাচারিস্থ জেলা শিল্পকলা একাডেমীর সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ মুন্সীগঞ্জের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার ।

 

 

সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরপর পরই শ্রদ্ধা নিবেদন করেন সরকারী বেসরকারি আধা সরকারী, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

এসময়ই বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন উপস্থিত সর্বস্তরের জনগণ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ