বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ ফর পলিসি বরগুনা এর “লাল-সবুজ বর্ণমালা আয়োজন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার,  মোঃ আল আমিন মল্লিক

 

বরগুনা লাল-সবুজ বর্ণমালা আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা কতৃক আয়োজিত ইভেন্ট “লাল-সবুজ বর্ণমালা-২০২৫। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র-জনতা আন্দোলন ও মিছিল চালায়।

 

 

মিছিলের উপর নির্মমভাবে বর্বর হত্যাকান্ড চালানো হয়। সালাম, রফিক, জব্বার ও বরকত সহ আরোও অনেকের প্রাণের বিনিময়ে আমরা সেদিন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম।

 

 

২১শে ফেব্রুয়ারি আজ বাঙালি জাতির গৌরব উজ্জ্বল একটি দিন। আর আজকের এই দিনকে সামনে রেখে সকাল ৮.০০ ঘটিকায় ” ইয়ুথ ফর পলিসি বরগুনা জেলা ” ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি পরে “লাল-সবুজ বর্ণমালা-২০২৫ “ইভেন্টটি শুরু করেন।

 

তাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল সকল ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের হাতে এবং গালে রং তুলি দিয়ে বিভিন্ন চিত্র অংকন করা। এই প্রকল্প শুধু শিশুদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে।

 

এটি একদিকে যেমন ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়াবে, তেমনি নতুন প্রজন্মকে সৃজনশীল ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে মনে করেন তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ