রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি যমুনা ইউরিয়া সার কারখানা উৎপাদন বন্ধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

বোরহান উদ্দিন জামালপুর  জেলা প্রতিনিধি

২৬ ফেব্রয়ারী বুধবার জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার রাতে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেন।

 

 

জানা গেছে, ২০২৪ সালে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন নিরবিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেয় বিসিআইসি। এ জন্য সেখানে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যমুনা সার কারখানায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি সোমবার থেকে গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন আন্ড ডিস্ট্রিবিউশর কোম্পানি।

 

এরপর থেকেই ১৩ মাস ২৩ দিন কারখানায় উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হয়। কিন্তু চারদিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হল।

 

 

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহা. মোসলেহ উদ্দীন সাংবাদিকদের জানান অ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কারখানার উৎপাদন বন্ধ করে দেই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যেকোন সময় ফের উৎপাদনে যেতে সক্ষম হব।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ