শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

সরিষাবাড়ি জাতীয় ভোটার দিবস পালিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

 

বোরহান উদ্দিন,  জামালপুর জেলা প্রতিনিধি

 

 

২ মার্চ রবিবার তোমার আমার বাংলাদেশ, ভোট দেবো মিলেমিশে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ রবিবার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

 

 

সরিষাবাড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল।

 

 

বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এ টি এম রুহুল আমিন বেগ প্রমুখ।

 

 

আলোচনা সভায় বক্তারা ভোটার সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ এবং গণতন্ত্রের শক্তিশালীকরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা সকল নতুন ও বিদ্যমান ভোটারদের জাতীয় দায়িত্ব পালনের আহ্বান জানান। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ