বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পবিত্র মাহে রমজান ‍উপলক্ষে সড়ক -মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা!

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

নূরানী সুলতানা, স্টাফ রিপোর্টার

অদ্য ০৬ মার্চ/২০২৫খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার ফেনী পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে জেলার যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্যদের সাথে পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক -মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য নেতৃবৃন্দদের সকল বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। এই সময় পুলিশ সুপার বলেন সড়কে যেন যানজট সৃষ্টি না হয় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাতে, অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয়,সিএনজিতে মলম পাটির খপরে যাতে না পরে ওই দিকে যাত্রীদের খেয়াল রাখতে হবে,সড়কে যেন কোথাও ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
জেলা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি এবং মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে, অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য জেলা পুলিশ ফেনী কাজ করে যাচ্ছে।
এসময় পবিত্র ঈদুল ফিতর’কে সামনে রেখে সড়কে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপ-পরিচালক (উপসচিব) স্থানীয় সরকার ও পৌর প্রশাসক জনাব গোলাম মোঃ বাতেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সাইদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব নোবেল চাকমা,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মুঃ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আরিফুল ইসলাম
সিদ্দিকী,ডিআইও-১,টিআই এডমিন,অফিসার ইনচার্জ মহিপাল হাইওয়ে থানা সহ যানবাহন মালিক সমিতি, পরিবহনের সদস্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ