বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী আন্তর্জাতিক বন দিবস পালিত

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

২৫ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রোজ মঙ্গলবার শেরপুরের ঝিনাইগাতী রাংটিয়া রেঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস ।

 

বন সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর এই অনুষ্ঠানের আয়োজন করেন।

 

অনুষ্ঠানে দিবসের প্রতিপাদ্য নিয়ে “বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন” রাংটিয়া রেঞ্জের তাওকোচা বিট কর্মকর্তা ইফাজ মোর্শেদের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার, আশরাফুল আলম রাসেল।

 

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বন বিভাগের, বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সহকারী একান্ত সচিব আশিকুর রহমান শমী।

 

 

বক্তারা বলেন, বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করা শুধু পরিবেশ রক্ষার জন্যই নয়, বরং মানুষের খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বন রক্ষার ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহম্মেদ ইমন,

 

 

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা মো: সালেহীন নেওয়াজ, বালিজুরী রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সম্প্রতি গারো পাহাড়ে অগ্নিকান্ডের রহস্য ও বন্ধের উপর জনসচেতনাতমূলক আলোচনা করা হয়।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ