সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বকসিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

৯ এপ্রিল বুধবার জামালপুর জেলার   বকশীগঞ্জ  উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে  সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি ও নাশকতা মামলার আসামী সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

 

 

মানববন্ধনে বক্তব্য রাখেন সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি সোনা মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীন সহ আরো অনেকে।

 

 

এ সময় বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলা ও নাশকতা মামলার আসামি আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে আইনের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে এলাকাবাসী।

 

 

২০২৩ সালের ১৫ জুন সন্ত্রাসী হামলায় নিহত হন বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। ওই ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ