বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

ভোটের মাধ্যমে নির্বাচিত হলো মিরপুর সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক

গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি জহিরুল ইসলাম-সাধারন সম্পাদক মারুক হায়দার,সহ-সভাপতি পদে আসাদুজ্জামান তালুকদার, যুগ্ন-সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ নির্বাচিত হয়েছেন। বুধবার ২১শে মে রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৩১ জন ভোটারের মধ্যে ২২ টি ভোট প্রদান করে ভোটার গণ।

 

রাত ৯.০০টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪ টি পদে প্রত্যেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত হন।মিরপুর সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিট ২০২৫- থেকে ২০২৬ পর্যন্ত উক্ত কমিটি ১ বছরের জন্য নির্বাচিত হলেন।

 

নবনির্বাচিত নেতারা বলেন আমরা খুব দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সেক্রেটারি বলেন, উক্ত কমিটির সকল সদস্য গন আমাদের সার্বিক সহযোগিতা করলে এই সংগঠনকে একটি প্রতিষ্ঠিত সংগঠন আকারে করতে পারব বলে আশা রাখি।

 

অবহেলিত সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করাতে পারবো বলে আমরা আশাবাদী। জীবনের শেষ পর্যায়ে সাংবাদিকতার পেশায় কিছুই থাকে না তাদের পরিবারদের জন্য একটা কিছু করতে পারলে এই সমিতির মূল লক্ষ্য থাকবে। আমরা চাইবো সকল সাংবাদিক পরিবারের জন্য চলার মত একটি বাস্তবভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদেরকে কেউ আর কিছু ফেলতে পারবে না।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ