বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

১৮ এপ্রিল শুক্রবার বিকালে জামালপুর জেলা  সদর  রানাগাছা ইউনিয়ন পরিষদ মাঠে মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত  হয়েছে।

 

 

সভাপতিত্ব করেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিকে, এতে  প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ মাসুদ আনোয়ার। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আনোয়ার বলেন- রানাগাছা ইউনিয়নে মাদকের এত ছড়াছড়ি তা জানা ছিল না। আপনাদের মাধ্যমে জানলাম।

 

 

সবার সম্মিলিত প্রচেষ্টায় রানাগাছা ইউনিয়ন একটি নিরাপদ ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজ থেকে অপরাধ দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সমাজের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে মুক্ত আলোচনা করেন। বিএনপি  রানাগাছা ইউনিয়নের  সভাপতি নওয়াব হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল,

 

 

জামায়েত ইসলামী রানাগাছা ইউনিয়নের  আমির মোঃ আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ