বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

যশোরে ডিপ্লোমা নার্সদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শান্তা হক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের উদ্যোগে সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধন থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানানো হয়।


সংগঠনের সভাপতি বিপ্লব আলীর নেতৃত্বে শতাধিক স্টুডেন্ট নার্স এ কর্মসূচিতে অংশ‌ নেন। এসময় তারা বলেন, উচ্চ মাধ্যমিক পাশের পর তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ডিপ্লোমা কোর্সে ভর্তি হন।


এরপর তিন বছর লেখাপড়ার পর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬ মাসের ইন্টার্নশিপ করেন। কিন্তু চাকরির বাজারে তাদেরকে উচ্চ মাধ্যমিক পাশ বলে বিবেচনা করা হয়। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমান করতে হবে। অন্যথায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ