বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ!

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অদ্য ৭ মে২০২৫খ্রি.রোজ বুধবার ) সকাল সাড়ে ৮টার দিকে রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জীন খালে লাশটি ভেসে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েকজন স্থানীয় বাসিন্দা খালের পাশে ময়লা ফেলতে গেলে তারা নারীর লাশটি পানিতে ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পরে কলাপাড়া থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

লাশটি প্রায় ৩৫ বছর বয়সী এক নারীর বলে ধারণা করছে পুলিশ। তার পরনে ছিল লাল ও খয়েরি রঙের মেক্সি। তবে দীর্ঘসময় পানিতে থাকায় লাশটি বিকৃত হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন অংশ পোকায় খেয়ে ফেলায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের মতে, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ থাকায় কেউ হয়তো পরিকল্পিতভাবে ওই নারীকে হত্যা করে এখানে ফেলে গেছে। মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং সেটির উৎস খুঁজতে গিয়েই লাশের সন্ধান মেলে।

 


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ