বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

কলাপাড়ায় নারীর মৃ’তদে’হ উ’দ্ধা’র’র ঘটনায় স্বামীসহ ৪ জন গ্রে-ফ’তা’র

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী

সংবাদটি শেয়ার করুন....

কলাপাড়া উপজেলায় এক নারীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ মে) কলাপাড়া থানা পুলিশ একটি অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করে।

 

ওই দিন সন্ধ্যায় মৃত নারীর মা মোসাঃ রাশিদা বেগম কলাপাড়া থানায় উপস্থিত হয়ে মরদেহের ছবি দেখে তার মেয়ে হালিমা (২৫) হিসেবে সনাক্ত করেন। জানা যায়, নিহত হালিমার বাড়ি বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে। প্রায় দুই বছর পূর্বে তার বিয়ে হয় কলাপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের অফিস মহল্লার বাসিন্দা মাদকাসক্ত মোঃ রানা (৩২) পিতা সৈয়দ আলী বেপারীর সঙ্গে।

 

বিবাহের পর থেকেই পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। বুধবার (৭ মে) সকালে কলাপাড়া পৌরসভা রহমতপুর ০৩নং ওয়ার্ড এলাকায় রাজা মিয়ার পরিত্যাক্ত বিল্ডিং এর উত্তর পূর্বে ময়ালাযুক্ত ছোট খালের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (৮ মে) পুলিশ অভিযুক্তদের মধ্যে মোঃ রাসেল বেপারী রানা বেপারী (৩১), শ্রী শুভহাওলাদার (২৩), মোঃ মাসুম রাঢ়ী (৩২), ও মোঃ জালাল (৪৫) কে গ্রেফতার করেছে।

 

এদিকে নিহত হালিমার মা মোসাঃ রাশিদা বেগম (৪৫) বাদী হয়ে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামির তালিকায় রয়েছে- মোঃ রাসেল বেপারী রানা বেপারী, শ্রী শুভহাওলাদার, মোঃ মাসুম রাঢ়ী, মোঃ জালাল ও মোঃ মাসুম হাওলাদার (২৮)। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে।

 

কলাপাড়া থানা ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, বুধবার উদ্ধার হওয়া নারীর মৃতদেহ সনাক্ত করেছে তার মা এবং তার মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে, এই মামলায় চারজনকে গ্রেফতার করেছি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ