বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

মহিপুরে ডাবলুগঞ্জ ইউনিয়নের বড়ইতলা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ তরিকুল ইসলাম শুভ, কলাপাড়া উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

পটুয়াখালীর মহিপুরের ডাবলুগঞ্জ ইউনিয়নের বড়ইতলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা নদী থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি লাশ ভাসতে দেখে তারা দ্রুত নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল কালো প্যান্ট, গলায় একটি চেইন, বাম হাতে ট্যাটু এবং ডান হাতে বাঁধা ছিল একটি লাল সুতা। শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, মহিপুরের খাপড়াভাঙ্গা নদী থেকে কাটাভারানী খাল হয়ে লাশটি বড়ইতলা নদীতে ভেসে এসেছে।

 

স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান বলেন, ‘সকালে এসে দেখি নদীতে একজন যুবকের লাশ উপুড় হয়ে ভাসছে। সাথে সাথে পুলিশে খবর দিই। এই নদীতে আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’

আরেকজন স্থানীয় মো: আবুল বশার বলেন, ‘লাশের শরীর অনেকটা ফুলে গেছে, প্রচণ্ড গন্ধ বের হচ্ছে। দেখে বোঝা যাচ্ছে, কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। লাশটি এলাকার কারো নয়।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিকাশ মন্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এখনও লাশের পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ জান যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ