বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

নাটোরে সেনাবাহিনী কর্তৃক ফ্রি মেডিকেল ক্যাম্প

ফরহাদুজ্জামান, নাটোর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

 

বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া অঞ্চল কর্তৃক রাজশাহী বিভাগের নাটোরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।আজ ২৪ মে ২০২৫ তারিখে ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে নাটোর জেলার দীঘাপতিয়া এম. কে. কলেজে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

 

সেনা সুত্র জানায় , বিভিন্ন জেলায় স্থানীয় জনসাধারণের মাঝে মেডিকেল সেবা প্রদানের পরিকল্পনা করা হয়। এরই অংশ হিসেবে আজ নাটোরের জনসাধারণের চিকিৎসা সেবা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়।

উল্লেখিত ক্যাম্পেইনে মেডিসিন, শিশু, প্রসূতিরোগ এবং সার্জিকাল বিশেষজ্ঞ ডাক্তারগণ এই এলাকার জনসাধারণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন। রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোতেও ক্রমান্বয়ে এই ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

 

সেনা সুত্রটি জানায়, বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক রাজশাহী বিভাগের জনসাধারণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় এবং মানবিক সহায়তা চলমান রাখার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।#


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ