রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শেরপুরে তিনদিন ব্যাপী   ভূমিমেলা উদ্বোধন 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২৬ মে সোমবার  নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরে ৩ দিনব্যাপী ভূমি মেলা- উদ্বোধন করা হয়েছে।
২৫ মে রবিবার সকালে জেলা ভূমি প্রশাসনের উদ্যোগে ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী,

জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ভূমি মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
জানা যায়, শেরপুরে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সহজেই গ্রহিতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৩ দিনব্যাপী এই ভূমি মেলা চলবে।
মেলায় ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাসমূহ গ্রহণ করার কলাকৌশল, ঘরে বসে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা, অনলাইনে ই-নামজারির আবেদন করা, সরকারের প্রদেয় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ, জমির ই-পর্চা ও দাখিলা করার নিয়মসহ বিভিন্ন বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের হাতে কলমে দেখানো এবং শেখানো হবে।

সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ