শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

শ্রম খাত সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ, মার্কিন প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদটি শেয়ার করুন....

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে আরো বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার শ্রম সংস্কারের পথে এগিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। 

সোমবার ২৫ ( নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম ও ব্র্যান্ড বিষয়ক একটি প্রতিনিধিদল বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস প্রতিনিধিদলকে জানান, বাংলাদেশের শ্রম আইন আন্তর্জাতিক মানে উন্নীত করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, কেবল দেশের শ্রম আইন সংস্কার এবং স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন বিশেষ করে আন্তর্জাতিক শ্রম সংস্থা  ও পশ্চিমাদেশগুলোর উদ্বেগ নিরসনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশেষ দূত নিয়োগ করেছে।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেই লীর নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্য  ছিলেন যুক্তরাষ্টের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলী ফায় রড্রিগেজ।

এই দুই সিনিয়র কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শ্রম অধিকার সংগঠন এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও জুতা কিনে এমন শীর্ষ স্থানীয় আন্তর্জাতিক ব্রান্ড প্রতিষ্ঠান  অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শ্রম আইন সংস্কার ও বাংলাদেশের কারখানাগুলোতে শ্রম বান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগকে সমর্থন জানায়।

সরকার ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যকার সম্পাদিত ১৮ দফাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে কেলী ফায় রড্রিগেজ বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সাড়ে তিন মাসে শ্রম খাতে চমৎকার অগ্রগতি অর্জনে সক্ষম হয়েছে।

মার্কিন কর্মকর্তারা কারখানায় শ্রমিক সংগঠন গড়ে তোলা এবং তৈরি পোশাক ও জুতা কারখানার লাখ লাখ শ্রমিকের জীবন- মান উন্নয়নে প্রতি বছর  তাদের বেতন পর্যালোচনা করার আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ