রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

আইপিএলে কেন নেই বাংলাদেশের কেউ

বরিশাল উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

আইপিএলের মেগা নিলামে এবার নাম ছিল বাংলাদেশের ১২ ক্রিকেটারের; কিন্তু দল পাননি একজনও। বিসিবির পরিচালক নাজমূল আবেদীনের কাছে এটা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্সেরই প্রতিচ্ছবি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের বিকেএসপির সাবেক কোচ নাজমূল বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার দুঃখ হয়, আমি কিন্তু সরাসরিভাবেই আমাদের মানটাকে বিচার করি। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা পাই, তার মানে আমার অবস্থাটা ভালো। পৃথিবীর মঞ্চে আমি যদি জায়গা না পাই, তার মানে হচ্ছে আমার অবস্থাটা ভালো নয়।’

 

আইপিএলে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া নিয়ে জটিলতাকেও আইপিএলে তাঁদের সুযোগ না পাওয়ার একটা কারণ মনে করা হয়। টুর্নামেন্টটি দুই মাস দীর্ঘ, অথচ এবার বাংলাদেশের বেশির ভাগ ক্রিকেটারকেই অনাপত্তিপত্র দেওয়া হয়েছে দুই সপ্তাহের জন্য। সেটা অবশ্য স্বাভাবিকও। ওই সময় জাতীয় দলের খেলা আছে বলেই এমন সিদ্ধান্ত বিসিবির।

 

তা ছাড়া আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিতে তো আর জোর করে বাংলাদেশের ক্রিকেটার ঢোকানো যাবে না। তাঁদের দলে টানাটাকে প্রয়োজন মনে হতে হবে ফ্র্যাঞ্চাইজিদেরও। নাজমূলও বলেছেন সেটাই, ‘জোর করে ফ্র্যাঞ্চাইজি লিগে ঢোকাতে পারব না। যোগ্যতা থাকলে ঢুকতে পারবে। আমাদের জন্য সুযোগ ছিল, গত বছর বা তার আগের বছরও। সেটাকে আমরা কাজে লাগাতে পারিনি। আমার মনে হয়, আমাদের চেষ্টা থাকা উচিত এই সুযোগগুলোকে কাজে লাগানোর।’

 

আফগানিস্তানের উদাহরণ দিয়ে নাজমূল যোগ করেন, ‘আফগানিস্তান শুধু এই করেই কিন্তু ওদের খেলোয়াড়দের ধীরে ধীরে এই জায়গায় নিয়ে এসেছে। আস্তে আস্তে এই জায়গায় ওদের খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে, আমরা পিছিয়ে পড়েছি।’


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ