বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরিশাল কোট চত্বরে ’ইসকন ‘ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বরিশাল ইসলামী আইনজীবী পরিষদ

বরিশাল সদর উপজেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

আজ বিকেল বরিশাল কোট চত্বরে চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম কে আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা ও সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সন্ত্রাসী সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বরিশাল ইসলামী আইনজীবী পরিষদ।

 

চট্টগ্রাম নগরে আদালতের অদূরে সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকন সনাতন এক নয় এক নয়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ স্লোগান দিতে দেখা যায়।

বক্তারা বলেন,দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে, স্বৈরাচারী দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করছে। আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবো ,ছাত্র সমাজ এর আগে ও স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আমরা আবারো রক্ত দিবো। ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রসায়ন বিভাগের হাসিবুল হাসান,লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, রেজা শরীফ,সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৯ শিক্ষাবর্ষের হাসান মাহমুদ প্রমুখ।

 

প্রসঙ্গত,জাতীয় পতাকা অবমাননার মামলায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার (২৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরই দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেন ভক্তঅনুসারীরা।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর ) সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালত থেকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। তখনই চট্টগ্রাম নগরের কোতয়ালী থানা এলাকায় আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে সরকার পক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ (৩৫) কে কুপিয়ে হত্যা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ