বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

বরগুনায় মহামারী মোকাবিলায় সন্মিলিত প্রয়াস

বিজয় বারিক, স্টাফ রিপোর্টার

সংবাদটি শেয়ার করুন....

বরগুনায় ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে  সবাইকে একসাথে কাজ করতে হচ্ছে। ইতিমধ্যে বরগুনা জেলায় ২৩টিরও বেশি স্বেচ্ছাসেবী সংগঠন ও ২০০-র বেশি স্বেচ্ছাসেবক সরাসরি মাঠে কাজ করছে। উক্ত সংগঠনগুলো স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে হাসপাতাল ব্যবস্থাপনায় সহায়তা, জনসচেতনতা সৃষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, এবং পরিপক্ব মশা ও লার্ভা ধ্বংসে ফগার মেশিন ব্যবহার করে স্প্রে কার্যক্রম পরিচালনা করছে।

এই বৃহৎ উদ্যোগকে কার্যকর ও টেকসই করতে স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে একটি ‘র‍্যাপিড রেসপন্স টিম (RRT)’ গঠন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন কাজের সমন্বয় নিশ্চিত হচ্ছে, অন্যদিকে লজিস্টিক সহায়তা, অভিজ্ঞতা ও জ্ঞানের আদান-প্রদানও সহজ হয়েছে।

বরগুনাতে ডেঙ্গু মোকাবিলায় বর্তমানে যে সংগঠন কাজ করে যাচ্ছে:
১. রেডক্রিসেন্ট
২. স্কাউট
৩. সিপিপি
৪. জাগোনারী
৫. বিডি ক্লিন
৬. উৎসর্গ ফাউন্ডেশন
৭. বরগুনা সাইন্স সোসাইটি
৮. স্বপ্ন পূরন যুব ফাউন্ডেশন
৯. অক্ষর পাঠাগার
১০. সোনার বাংলা যুব সংগঠন
১১. সোনালী স্বপ্ন যুব সংসদ
১২. এনএসএস
১৩. জলতরনী
১৪. শিউলি ফাউন্ডেশন
১৫. দূর্বার
১৬. আস্থা যুব ফোরাম
১৭. বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
১৮. জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও যুব ফোরাম
১৯. CYN (কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক)
২০. আমাদের জন্য আমরা
২১. ইয়ুথ ফর বাংলাদেশ
২২. ইয়ুথ ফর সুন্দরবন
২৩. সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ
২৪. এফ এম করিম ফাউন্ডেশন


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ