সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

জামালপুরে পাগলা শিয়াল ও সাপের কামড়ে ৮ জন আহত 

বোরহান উদ্দিন , জামালপুর জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন....

২০ জুন শুক্রবার জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায়  পাগলা শিয়াল ও সাপের কামড়ে নারী-শিশুসহ ৮ জন আহত হয়েছে। এর মধ্যে শিয়ালের কামড়েই আহত হয়েছেন ৭ জন। এ ঘটনায় এলাকায় জনসাধারণের মধ্যে বেশ উদ্বেগ বিরাজ করছে।

 

১৯ জুন, বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ও তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- তারাকান্দি এলাকার আল আমিনের ছেলে আরিফুল ইসলাম (৬), রুদ্র বয়ড়া এলাকার নাছিম উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (৬৫), লাল মিয়ার স্ত্রী জহুরা বেগম (৪৫), আলমগীর হোসেনের ছেলে আকাশ মিয়া (১২), ইয়াকুব আলীর স্ত্রী খুদেজা বেগম (৭০), সোলায়মান হোসেন (৪৬) ও মৃত আব্দুস সাত্তারের স্ত্রী লাইলী বেগম (৮৫)। এছাড়াও মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামে সবুজ মিয়া নামের এক শ্রমিক সাপের কামড়ে আহত হন।

 

জানা গেছে, ১৯ জুন বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি পাগলা শিয়াল সরিষাবাড়ি  উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া ও তারাকান্দি এলাকায় ঝুপড়ি থেকে বের হয়। এর পর যাকে সামনে পাচ্ছে তাকেই এলোপাতাড়ি কামড়িয়ে আহত করছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় এখন এলাকায় বেশ আতংক বিরাজ করছে।

 

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের সহকারী মেডিকেল কর্মকর্তা সুরজিত রনি  বলেন, সন্ধ্যার পর থেকেই একের পর এক শিয়ালের কামড়ে আহত হয়ে রোগী আসছে। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় এন্টির‌্যাভিস ভ্যাকসিন মজুদ রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ