বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও শিক্ষানবিশ এএসপিগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত! নালিতবাড়িতে ভারতীয় মদসহ গ্রেফতার তিন শেরপুর নকলা হাসপাতালে ভ্রাম্যমান আদালতে নারী দালালকে জরিমানা বড় ভাইয়ের পরিবারকে ঘর থেকে বের করে দিল ছোট ভাই ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রবাস ফেরৎ শাহ জামালের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণ মামলা মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাত! সহকর্মীকে নি*র্ম*ম হ*ত্যা তরুণ রতনের জামালপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ শেরপুরে নালিতাবাড়ীতে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ

পাথরঘাটায় ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

শোয়েব তাসিন, পাথরঘাটা উপজেলা প্রতিনিধি. বরগুনা

সংবাদটি শেয়ার করুন....

পাথরঘাটায় ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে পাথরঘাটা পৌরসভা এবং পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

 

অভিযানের অংশ হিসেবে সকালে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি পাথরঘাটা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে পাথরঘাটা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা পৌরসভায় এসে শেষ হয়। র‍্যালির নেতৃত্ব দেন পাথরঘাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যেরা এবং এনজিওকর্মীরা।

 

র‍্যালি শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযানের জন্য সেচ্ছাসেবকদের দায়িত্ব বন্টন করা হয়। এসময় সেচ্ছাসেবকরা ডেঙ্গু রোগের বিস্তার প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা , এডিস মশার বিস্তারের স্থান ধ্বংস করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, মশক নিধনের স্প্রে করা সহ নানা ধরনের কার্যক্রম করে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ